একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসন, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়ে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ) সংসদীয় আসনে গণসংযোগ ও দোয়া মাহফিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।
শুক্রবার (১২ ডিসেম্বর, ২০১৫) বিকেল থেকে অনেক রাত পযর্ন্ত তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই গণসংযোগ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণসংযোগ শেষে আলহাজ্ব আনিসুল হক নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আলহাজ্ব আনিসুল হক তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, "দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসন, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই।"
তিনি তৃণমূলের সকল নেতাকর্মীদের প্রতি সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অনুরোধ জানান। এ সময় স্থানীয় বিএনপি সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.