Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সোনাপুর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নোয়াখালী প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর বাস টার্মিনালে দাঁড়িয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের ৪ থেকে ৫টি আসন পুড়ে গেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সোনাপুর বাস টার্মিনালের উত্তর পাশে রাস্তার ধারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস সন্ধ্যার দিকে টার্মিনালে দাঁড় করিয়ে রাখা হয়। বাসটি বন্ধ করে চালক ও চালকের সহকারী বাইরে চলে যান। রাত পৌনে ১০টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার যাত্রীরা বাসের ভেতরে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয় লোকজন দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে বাসটির ভেতরের কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় কিছু সময় আতঙ্ক সৃষ্টি হয়।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বাসের ভেতরে আগুনে ৪ থেকে ৫টি আসন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের চালকের সহকারীরা ভেতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে গেলে অসাবধানতাবশত কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।