স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারী উপজেলার একমাত্র হিন্দু বিবাহ রেজিস্ট্রার প্রাণকৃষ্ণ দত্ত ভগো পরলোক গমন করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি একসময় দৈনিক খবর পত্রিকার চিতলমারী সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
প্রাণকৃষ্ণ দত্ত দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
ওই দিন সন্ধ্যায় চিতলমারীর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.