সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল লতিফ এবং তার ছেলে রাসেলকে দুপুরে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১
টার দিকে তাদেরকে সাতক্ষীরা আমলী আদালত- ১ এ হাজির করানো হয়। এসময় বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরা হলেন, সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ ও তার ছেলে রাসেল।গ্রামের বাড়ি সদরের কামারবায়সা হলেও শহরের রসুলপুর এলাকার বাড়িতে থাকতেন পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আরিফুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় তাদের নামে হত্যা, চাঁদাবাজির মতো অপরাধের মামলা রয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আজ আদালতে হাজির করেছিলো পুলিশ।
উল্লেখ্য, চব্বিশের জুলাই আন্দোলনের পর সাবেক পিপি আব্দুল লতিফ ও তার ছেলে রাসেল গা ঢাকা দেন।
এরপর শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনার বয়রা এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে সাতক্ষীরার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আব্দুল লতিফের বিরুদ্ধে আটটি হত্যা, চাঁদাবাজি ও
নাশকতার মামলা এবং তার ছেলে রাসেলের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। এসব মামলার পর থেকে তারা পালিয়ে ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.