Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ৫০ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর বিনামূল্যে স্বাস্থ্যসেবা

জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছে প্রায় ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী শহরের চালাপাড়া এলাকায় অবস্থিত সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ব্যতিক্রমী জীবনের জন্য রুপার দৃষ্টিভঙ্গি সংস্থার উদ্যোগে এবং জামালপুর শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্কের সহযোগিতায় এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে জামালপুর জেনারেল হাসপাতালের নাক-কান-গলা, দন্ত ও চক্ষু রোগ বিশেষজ্ঞসহ মোট পাঁচজন চিকিৎসক অংশগ্রহণ করেন।

সকাল থেকে বিভিন্ন বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে অভিভাবকরা সংশ্লিষ্ট সংস্থা ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, অজয় কুমার পালসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।