হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
উদীয়মান তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে প্রতিবাদ মিছিলটি বাগআঁচড়া বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বেলতলা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘হত্যাচেষ্টার বিচার চাই’, ‘রাজনৈতিক সন্ত্রাস বন্ধ কর’, ‘তরুণ নেতৃত্বের ওপর হামলা মানি না’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস বলেন, শরীফ ওসমান হাদীর ওপর হামলা একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অন্যথায় বিএনপি রাজপথে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, সহসভাপতি মোনায়েম হোসেন, সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, কায়বা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সহসভাপতি শাহানুর রহমান শাওন, মাস্টার বজলুল রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.