Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল শেখের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের লিজগ্রহীতা হীরক রায়।

শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে অবস্থিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হীরক রায় অভিযোগ করেন, গত ১০ ডিসেম্বর বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল শেখসহ তিনজন অজ্ঞাতনামা যুবক বিনা টিকিটে পার্কে প্রবেশ করেন। এ সময় মো. মিকাইল শেখ তার কাছে ফোন নম্বর চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানালে পার্কের শেয়ারহোল্ডার ও কর্মচারীদের গালিগালাজ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনার একপর্যায়ে পার্কের দোকান কর্মচারী ফয়সালকে মারধর করা হয় এবং জেলা ছাত্রদলের সভাপতির পক্ষ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পাশাপাশি পার্ক ভাঙচুরের হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে হীরক রায় বলেন, অভিযুক্তরা সিঙ্গেল ৭ নম্বর কটেজে অবস্থান করে মাদকদ্রব্য সেবন করেন এবং কক্ষের টেলিভিশন ভাঙচুর করেন। বিষয়টি জানাজানি হলে তারা নেশাগ্রস্ত অবস্থায় পার্কের বাইরে গিয়ে বহিরাগতদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

তিনি অভিযোগ করেন, ঘটনার পর মামলা না করার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং নাম-বেনামে প্রাণনাশের হুমকিও পাচ্ছেন। এ অবস্থায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে পার্কের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।