Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় জামায়াতের নওগাঁ -২ আসন পরিচালনা কমিটির উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩ টায় পত্নীতলার নজিপুর সদরে জামায়াতের নওগাঁ -২ আসন (নির্বাচন পরিচালনা কমিটি) পরিচালক মারুফ আহমেদের সভাপতিত্বে
পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় কর্তব্যরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এই মতবিনিময় সভায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সাংবাদিক সমাজের পরামর্শ, বিভিন্ন সমস্যা ও সমাধানের সম্ভাব্য উপায়ের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু,অবাধ ও গ্রহণযোগ্য করতে সাংবাদিক সমাজের গুরুত্বপূর্ন ভূমিকা সংক্রান্ত বহুবিধ বিষয়ে আলোচনা হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজোয়ান, পত্নীতলা উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারি আখতার ফারুক, ধামইরহাট উপজেলা জামায়াতের যুব সেক্রেটারি ও আসন মিডিয়া পরিচালক আবু সালেহ্ মুসা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।