Nabadhara
ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি

‎বাগেরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬ উপলক্ষে শনিবার ( ১৩ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই শেষে ১৪টি পদের বিপরীতে ১৬ টি মনোনয়ন পত্র চুড়ান্ত ।

‎নির্বাচন কমিশনার মোঃ কামরুজ্জামান জানান, শনিবার পর্যন্ত ১৪টি পদের বিপরীতে ১৬জন মনোনয়ন পত্র যাচাই বাছাই করে চুড়ান্ত করা হয়েছে।

এরা হলেন সভাপতি পদে আবু সাঈদ শুনু এম হেদায়েত হোসাইন লিটন ও মোয়াজ্জেম হোসেন মজনু, সহ সভাপতি পদে শুধুমাত্র এস এম রাজ।সাধারন সম্পাদক পদে এম হেদায়েত হোসাইন লিটন ও আল আমিন খান সুমন।সহ সাধারন সম্পাদক শুধুমাত্র মোঃ ইয়ামিন আলী, অর্থ সম্পাদক পদে শুধুমাত্র এসে এম আমিরুল হক বাবু, দপ্তর সম্পাদক পদে শুধুমাত্র এস এম শামসুর রহমান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে শুধুমাত্র এস এস সোহান, ক্রীড়া সম্পাদক পদে শুধুমাত্র মোহাম্মদ আরিফুল ইসলাম আকিঞ্জি থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

‎এদিকে ৬টি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে ৬টি মনোনয়ন পত্র জমা প্রদান করেছে এবং ৬ টি পদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এতে মোল্লা আব্দুর রব, এম আলী আকবর টুটুল, মোল্লা মাসুদুল হক, তরফদার রবিউল ইসলাম, সোহেল রানা বাবু ও সৈয়দ শওকত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

‎আগামী ৩১ ডিসেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক এর ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে বলে নির্বাচন কমিশনার জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।