আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
উদীয়মান তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ মিছিল হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের তুফান মোড় থেকে একটি বিশাল মিছিল বের করেন।
মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও একাধিকবারের পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ২ আসন (সদর ও দেবহাটা) এর ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
এসময় বিএনপি নেতা কামরুল ইসলাম ফারুক, হাবিবুর রহমান হাবিবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের শতশত নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন,শরীফ ওসমান হাদীর ওপর হামলা একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। এর সঙ্গে জড়িত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বিএনপি রাজপথে থেকে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। বক্তারা বলেন, এধরনের কোন হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রশাসনকে আরো শক্ত ভুমিকা গ্রহণ করতে হবে।
প্রতিবাদ মিছিলজুড়ে বিএনপির নেতাকর্মীরা ‘হত্যাচেষ্টার বিচার চাই, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ কর, তরুণ নেতৃত্বের ওপর হামলা মানি না’ মানবো না, এমন বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ উত্তপ্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.