জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মদের নির্দেশনায় এএসআই তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার হন— সিআর মামলা নং ২৯১/২৫ (কাউনিয়া থানা)-এর পরোয়ানাভুক্ত আসামি শ্রীউলা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের বাবু গাজীর স্ত্রী মর্জিনা খাতুন এবং সিআর মামলা নং ১৮১৯/২৪ (পটুয়াখালী)-এর পলাতক আসামি মহিষকুড় গ্রামের চারু শীলের ছেলে নেতাই শীল।
অভিযানে সহযোগিতা করেন এসআই ফিরোজ এবং ৬ জন মোবাইল অফিসার। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

