Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে সোনাগাজীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর (রোববার) সকালে উপজেলা পরিষদের সামনে স্থাপিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে এবং মাস্টার সেলিম আলদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুপ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাব্বত উল্যাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার ও সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাছির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা দীপ্ত সাহা, সোনাগাজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুর আলম, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবু সায়েম, সমবায় কর্মকর্তা মো. হানিফ, নির্বাচন কমিশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সরকারি কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।