রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
এই দিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। এরপর সকাল পৌনে ১১টায় শহীদ ছাত্রদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় রুয়েট পরিবার দেশ ও জাতির উন্নতি এবং সমৃদ্ধি কামনা করা হয়। এ ছাড়া সকাল ১১টা ৩০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো:আব্দুল্লাহ্ আল মাহমুদের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন সহ সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.