একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে সুনামগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
অপারেশন ডেভিল হান্ট’ এর দ্বিতীয় পর্যায় হিসেবে রবিবার রাতে এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে একজন হলেন নিষিদ্ধ সংগঠনের সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জগলুল। তাকে সুনামগঞ্জ পৌর শহরের বনানী পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, জগলুল ‘দূত বিচার’ এজাহারভুক্ত মামলার আসামী।
অন্যদিকে,রবিবার ১৪ ডিসেম্বর দুপুরে শহরের কালীবাড়ি এলাকা থেকে আওয়ামী লীগের জেলার উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিককে আটক করা হয়েছে। পুলিশ তাকেও একটি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য হিসেবে চিহ্নিত করেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

