কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতা ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ করা হয়।
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, উপজেলা একাডেমী সুপারভাইজার জসীমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, মোদাচ্ছের হোসেন ঠাকুরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের মধ্যে জাতির প্রতি দায়বদ্ধতার বোধ জাগ্রত করার চেষ্টা করা হয়। অনুষ্ঠানটি গভীর শোক ও স্মরণীয় পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.