রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে "আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য" শেখ মোঃ তাহিদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই সংবাদটি দৃষ্টিগোচর হলে তাহিদুল ইসলাম প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। জানা যায়, গত (১২ ডিসেম্বর)
২০২৫ তারিখ দৈনিক মানব বার্তা পত্রিকায় "চুয়াডাঙ্গার প্রতারক তহিদুল ইসলাম বাগেরহাট জেলা রামপাল উপজেলার বিএনপির ছত্রছায়ায়।
শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ তাহিদুল ইসলাম।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
দৈনিক মানব বার্তা পত্রিকায় আমাকে ঘিরে মিথ্যা ও যড়যন্ত্রমূলক নিউজে উল্লেখ করা হয়েছে, বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগাজারের মোঃ তৌহিদুল ইসলাম পিতা নূর ইসলাম পোস্ট সুন্দরবন বসবাস করে। আমার বিরুদ্ধে একাধিক সিআর মামলা রয়েছে, আমি বিভিন্ন প্লোভোন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছি এবং একাধিক বিবাহও করেছি যা আদৌ সত্য নয়।
এছাড়াও ওই নিউজে উল্লেখ করা হয়েছে, বিগত সময় আওয়ামী লীগের সাথে আমার দলীয় পরিচয় রয়েছে। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে চলছি বলেও ওই নিউজে উল্লেখ করা হয়েছে। প্রকৃত অর্থে আমি ছোটবেলা থেকেই বিএনপির আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপি করি। আমি দল পরিবর্তন করবো বা নাম ভাঙিয়ে চলছি এটা মোটেও সত্য নয়।
প্রকৃত ঘটনা হচ্ছে, যে আমি বিভিন্ন সময় আমার ব্যবসায়ী কাজের সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া লাগে। সেখানকার সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ ও সখ্যতা গড়ে ওঠে।
আমি দীর্ঘদিন যাবত দক্ষতা ও সুনামের সাথে রাজনীতি করে আসছি। আমি কখনোই কাউকে বিভ্রান্ত বা কারো কাছ থেকে টাকা হাতিয়ে নেইনি।
একটি সুনামধন্য পত্রিকায় আমার বিরুদ্ধে কুৎসা ছড়িয়ে এমন মনগড়া ও কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে যা মোটেও কাম্য নয়। আমি এতে সামাজিক, মানষিক ও শারিরীকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।
মূলত একটি কুচক্রী মহল প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমি মনে করি একটি দায়িত্ববান পত্রিকা হিসাবে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করে সংবাদ পরিবেশন করা সমুচিত ছিলো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.