Nabadhara
ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের মাঝে টেউটিন ও চেক বিতরণ

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। টিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা।

আজ ‎সোমবার (১৫ ডিসেম্বর ) সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দকৃত ৪২টি পরিবারের মাঝে ৬৪ বান ঢেউটিন ও নগদ দুই লক্ষ ২২ হাজার টাকার চেক বিতরন করা হয়।

টিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, উপজেলা মাধ্যমিক অফিসার আজাদুর রহমান ভূইঁয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়নে অফিসের সহকারী ইখতিয়ার রাহাত রাসেল প্রমূখ।

মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বলেন, আমরা মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকায় আগুনে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকায় মাধ্যমে সরকারি সহায়তা দিয়ে যাচ্ছি। সরকারি এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

‎এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত ঘর পুনর্নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।