Nabadhara
ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতার জন্য গণশুনানী অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (১৫ ডিসেম্বর) হাসপাতালের সভাকক্ষে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনটি পরিচালনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর।

সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি শামীমা খান সভার সভাপতিত্ব করেন। এতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সনাক জামালপুরের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক মেহেদী মাহমুদ খানসহ হাসপাতাল ভুক্তভোগী ও স্থানীয়রা বক্তব্য রাখেন।

গণশুনানীতে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের নার্স ও স্টাফদের দুর্ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশন এবং অন্যান্য অনিয়মের বিষয়ে অভিযোগ জানান। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রয়োজনের তুলনায় স্বল্প জনবল থাকার কারণে কিছু ক্ষেত্রে সেবার মান কমে যায়, তবে সমস্যা সমাধানের জন্য তারা সচেষ্ট।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা ক্রমাগতভাবে উন্নত হচ্ছে, তবে জনবল সংকটের কারণে কিছু এলাকায় সেবা প্রদানে প্রতিবন্ধকতা রয়েছে। তিনি সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারীদের মধ্যে আন্তরিকতা বাড়ানোর গুরুত্বও উল্লেখ করেন।

অন্যান্য বক্তারা স্বাস্থ্যসেবায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। গণশুনানীতে অন্তত ৬০ জন ভুক্তভোগী, সাধারণ মানুষ, চিকিৎসক, নার্স, সাংবাদিক ও বিভিন্ন সংস্থা ও বেসরকারি উন্নয়ন কর্মী অংশগ্রহণ করেন। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আরিফ হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

গণশুনানী সভার মাধ্যমে স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতা-সেবাপ্রদানকারীর সম্পর্ক সুদৃঢ়করণ এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের চেষ্টা চালানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।