মনিরামপুর (যশোর) প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস যশোরের মনিরামপুর উপজেলা শাখার নবগঠিত ত্রিবার্ষিক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কাউটসের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি (পদাধিকার বলে) সম্রাট হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবি মোতালেব আলম এবং মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান।
প্রধান শিক্ষক তুহিন হাসান ও নিহার রঞ্জন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও বাগডাংগা দহাকুলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, অধ্যক্ষ মহাসীন আলী, স্কাউটসের সাবেক সম্পাদক নওশের আলী, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, মাকসুদুর রহমানসহ অন্যান্যরা।
আলোচনা সভার পূর্বে নবগঠিত কমিটির সভাপতি ইউএনও সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির ৩৬ জন সদস্যকে পরিচিতির মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী তিন বছরের জন্য গঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.