গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী স্মৃতিফলকে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.ইব্রাহীম, পুলিশ বাহিনীর পক্ষে মডেল থানার ওসি তারিক হাসান রাসেল ও গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, উপজেলা ও পৌর বিএনপি'র পক্ষে আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। পরে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.ইব্রাহীম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.