মুন্সীগঞ্জ প্রতিনিধি
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের এর পক্ষ থেকে আজ ১৬ই ডিসেম্বর মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল ৬ টার সময় মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি গোলজার হোসেন, নজরুল হাসান, ছোটন, ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ লিটন মাহমুদ, রুপা হোসেন, নাসিমা আক্তার রিতা, রাজ মল্লিক,সাজ্জাদ হোসেন, মোঃ শাহিন ।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.