হবিগঞ্জ প্রতিনিধি
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত মহান বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে স্বাধীনতার সূর্য সন্তানদের।
এ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন আক্তার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এরপর জেলা প্রশাসক, হবিগঞ্জ ও জেলা পুলিশ সুপার সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজে জেলা পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলের কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত), বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.