মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে ‘করোনা প্রতিরোধক বুথ’ স্থাপন করেছে সদর উপজেলা ছাত্রলীগ। আজ দুপুর ১২টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে এ বুথের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম।
এ সময় -নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূঁইয়া, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন বিশ্বাস রাজু, সহ- সভাপতি সন্দীপ মজুমদার, সহ-সভাপতি ইয়ামিন মোল্যা, সহ-সভাপতি মিকাউর রহমান মিকু, পরিবেশ বিষয়ক সম্পাদক স্বনীল সিকদার নীল, স্কুল বিষয়ক সম্পাদক আল আমিন, উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মুজাহিদ, সদস্য শান্তসহ দলীয় নেতাকর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু বলেন, মাশরাফি বিন মর্তুজা এমপির উদ্যোগে ‘করোনা প্রতিরোধক বুথ’ স্থাপন করেছি। এই বুথ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.