পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তহিদুল আমিন মন্ডল সুমনকে যুবদল থেকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে করে তিনি তার আগের পদে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া বুধবার (১৭ ডিসেম্বর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নীতি-আদর্শের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ২০২৪ সালের ৬ মে সুমনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। দেড় বছর পর আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
তহিদুল আমিন মন্ডল সুমন পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের মোঃ রুহুল আমিন মন্ডলের ছেলে। তার পরিবার স্থানীয় রাজনীতিতে সুপরিচিত; বড় বোন পলাশবাড়ী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এবং বড় ভাই বর্তমানে ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
উল্লেখ্য, তিনি পূর্বে দলীয় সিদ্ধান্ত অমান্য করে পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের কারণে যুবদল থেকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.