মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে মনির শেখ(২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা । আজ রোববার সকালে শাসন উত্তরপাড়া একটি ধান ক্ষেত থেকে ঐ যুবকের মৃতদেহ পুলিশ উদ্ধার করেন। শনিবার রাতে যেকোন সময় ঐ যুববকে গলা কেটে হত্যা করা হয়। নিহত মনির শেখ শাসন দক্ষিনপাড়া গ্রামের মৃত মজির শেখের ছেলে। বাগেরহাটের পুলিশ সুপার কে, এম আরিফুল হক ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ধান ক্ষেত থেকে নিহত মনির শেখের গলাকাটা মৃত দেহ উদ্বার করেন। দুর্বৃত্তরা ধান ক্ষেতের পাশে একটি বাড়িতে গলা কেটে তাকে ধান ক্ষেতে ফেলে যায়। হত্যা কারীদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উৎঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে একাধিক বিষয় নিয়ে।
যুবকের মৃতদেহ উদ্বার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাঁকে হত্যা করা হল পুলিশ নিশ্চিত নয়। এঘটনায় কাউকে আটক করা যায়নি । এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.