Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

MEHADI HASAN
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মুকসুদপুর প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ভাসমান অবস্থায় তাসুদ শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঠুলনার পাড়ের খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তাসুদ শেখ মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঠুলনারপাড় গ্রামের জাফর শেখের ছেলে। সে মৌশুমী ব্যবসায়ী বলে জানিয়েছে তার পরিবার।

ওসি আবু বকর মিয়া নবধারা কে বলেন, গতকাল সোমবার (২৭সেপ্টেম্বর) রাতে পাট কেনার উদ্দেশ্যে নৌকাযোগে বাড়ী থেকে রের হন তাসুদ শেখ। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

পরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঠুলনার পাড়ের খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও পরিবারের সদস্যরা শনাক্ত করে।

তিনি আরো জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘটনায় মুকসুদপুর থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর আসল কারন জানা যাবে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।