শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় একটি ফাষ্ট ফুডের দোকানে চিকেন ফ্রাইয়ের মাংসযুক্ত খাবার খেতে গিয়ে শ্বাসনালীতে বেঁধে এক শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের কাঠ ব্যবসায়ী রাশেদ খন্দকার জুনায়েতের ছেলে আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র আব্দুল্লাহ আল মামুন (১০) ও তার এক বন্ধু গত রোববার বিকালে থানার সামনে কাজী ফার্মস নামক একটি ফাষ্ট ফুডের দোকানে চিকেন ফ্রাই খেতে যায়। খাওয়ার এক পর্যায়ে মামুনের গলায় চিকেন হাড়যুক্ত মাংস শ্বাসনালীতে বেঁধে অসুস্থ্য হয়ে পড়ে। তখন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
কাজী ফার্মসের মালিক সোহাগ রহমান জানান, শিশুটি আমার দোকানে এসে চিকেন ফ্রাই খেতে আসে। তার গলায় চিকেন ফ্রাইয়ের মাংস শ্বাসনালীতে বেঁধে যায়। দোকানের কর্মচারীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বিপাশা মোশারফ জানান, জরুরী বিভাগ আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার গলার শ্বাস নালীতে খাবার বেঁধে মৃত্যু হয়েছে ।
লোহাগড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.