শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ার বয়রা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত সাহেব শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল বুধবার সকালে মারা যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপাশা ইউপির বয়রা গ্রামের দক্ষিণ পাড়ায় ১৯ সেপ্টেম্বর রবিবার বিকালে স্থানীয় একটি ডোবায় (জলাশয়) মাছ ধরার ঘূণি পাতাকে কেন্দ্র করে সাহেব শেখ (৫৬)’র সাথে একই গ্রামের জমির শিকদারের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে সাহেব শেখ জমির শিকদারকে মারপিট করে। এর জের ধরে রাত সাড়ে ৯ টার দিকে জমির শিকদারের তিন ছেলে কিনু শিকদার, উজ্জল শিকদার ও কামেল শিকদার ধারালো অস্ত্র নিয়ে সাহেব শেখের বাড়িতে হামল চালিয়ে তার পেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই খুুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাহেব শেখ সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর বুধবার সকালে মারা যায়।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন নবধারা কে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়ে ছিল।ওই মামলায় এখন হত্যা মামলায় রুপ নেবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.