কচুয়া(বাগেরহাট)প্রতিনিধিঃ
কচুয়ায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২১ যথাযোগ্য মর্যদায় উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা এবং সরকারি অনুদান প্রদান অনুষ্ঠান আজ বুধবার বিকাল ৩টায় উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহলের সভাপতিত্বে অনুৃষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: সাইফুল ইসলাম।
কচুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের সঞ্চালনে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোপালপুর ইউপি চেয়ারম্যান শিকদার আবু বক্কার সিদ্দিক,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফিরোজা বেগম,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড: দীলিপ মল্লিক,সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা,কচুয়া থানারএসআই মো: মোমরেজ আলী,,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ পঙ্কজ কান্তি অীধকারী সহ বিশিস্ট মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও সকল পূজা মন্ডপ কমিটির সভাপতি সম্পাদক, সকল ইউনিয়নের ইউপি সদস্য সদস্যা এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলার ৪২ পূজা মন্ডপ কমিটির সভাপতি সম্পাদদের হাতে ৫শত কেজি চাউল করে মো: ৪২টি পূজা মন্ডপ কমিটির সভাপতি সম্পাদদের হাতে ২১ টন চাউল বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.