Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বিএনপি নেতা আকন কুদ্দুছুরের প্রচার সভা

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ গৌরনদী-আগৈলঝাড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের ধানের শীষের প্রতীকে পক্ষে নির্বাচনী প্রচার সভা ও গণসংযোগ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান।

রোববার (১ ফ্রেরুয়ারি) সকালে গৌরনদী বাসষ্ট্যান্ডে নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্য কালে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান বলেন, সকল বেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে শহীদ জিয়া, দেশমাতা খালেদা জিয়া ও তারেক জিয়ার মার্কা ধানের শীষের পক্ষে কাজ করে আগামি ১২ ফ্রেরুয়ারি বিজয় ছিনিয়ে আনতে হবে।
এবারের নির্বাচনে ধানের শীষের কোন বিকল্প নেই।

এ সময় জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু, কাজী সরোয়ার আলম, বদিউজ্জামান চঞ্চল মাঝি, আলাউদ্দিন, জেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক হোসনেয়ারা বেবী, যুবদল নেতা মিটু তালুকদার, ফিরোজ মোল্লা, মাসুম হাওলাদার, সালমান হাসান রিপন, হেমায়েত তালুকদার, মুরাদ খান, রাসেল হাওলাদার, সাব্বির হোসেন, নাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে বাসষ্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।