Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১৯ লাখ টাকার চেক বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের মাঝে ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

রবিবার সকাল সাড়ে ১০ টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

বিআরটিএ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে হয় এই চেক বিতরণ অনুষ্ঠান।

মুন্সীগঞ্জ জেলার মোট ২৭ জন ক্ষতিগ্রস্ত ও তাদের স্বজনদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। গত ৬ মাসে আবেদনকারী ক্ষতিগ্রস্তদের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।

আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা এবং নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। মুন্সীগঞ্জ জেলায় ২৭টি চেকের বিপরীতে মোট ১ কোটি ১৯ লাখ টাকা দেওয়া হয়। এর মধ্যে আহত ৪ জনের জন্য ৪ লাখ এবং নিহত ২৩ জনের পরিবারের পান ১ কোটি ১৫ লাখ টাকা।

চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

উপস্থিত ছিলেন বিআরটিএর যুগ্ম সচিব রুহাইয়াত-ই-আশিক, জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবিরসহ বিআরটিএ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।