গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ১১ জন আহত হয়েছে।
খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠিয়েছেন।
শনিবার দিবাগত ভোর রাতে মহাসড়কের উত্তর বিজয়পুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান জানিয়েছেন-পিরোজপুরের নেছারাবাদ ছারছিনা মাহফিলগামী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোট ১১ জন আহত হয়। তাৎক্ষনিক খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখ জানিয়েছেন-দূর্ঘটনা কবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.