Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাজমারা বাজারে আমজাদ মিয়ার তেলের দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি ও মুদি দোকানসহ মোট ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে অন্তত একজন ব্যক্তি আহত হন।

স্থানীয়রা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় আগুন নিয়ন্ত্রণের আগেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে কেউ ইচ্ছাকৃতভাবে বিস্ফোরণ ঘটাতে পারে বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।