Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

BJPC’র উদ্যোগে নয় নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ

সোহেল রানা বাবু, বাগেরহাট
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর উদ্যোগে খুলনা, ঢাকা, বাগেরহাট ও গোপালগঞ্জের নয়জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কানাডার একটি দাতা সংস্থার অর্থায়ন এবং আর্টিকেল ১৯ ও BJPC-এর সহযোগিতা ছিল।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে BJPC-এর সভাপতি কৌশিক দে সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BJPC-এর কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পাপলু, ইন্ডিপেন্ডেন্ট টিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদা আক্তার মৌমিতা, একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম নূর, যুগান্তরের খুলনা বিভাগীয় প্রধান আহমেদ মুছা রঞ্জু, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্লা, নুর হোসেন জনি, মোহাম্মদ মিলন, মোসলেহ উদ্দিন এবং বাগেরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সোহেল রানা বাবু। এছাড়াও মোল্লারহাট, রামপাল, গোপালগঞ্জ এবং বিভিন্ন জেলা-উপজেলার শতাধিক সংবাদকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এনামুল হক তার বক্তব্যে বলেন, “দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমি এমন উদ্যোগ খুব কম দেখেছি। এটি নারী সাংবাদিকদের কাজের মান ও ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে কানাডিয়ান দাতা সংস্থা এবং আর্টিকেল ১৯কে ধন্যবাদ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।