এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে তালাস্থ ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান এবং যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ।
সভায় আরও বক্তব্য রাখেন তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, সাংবাদিকগণ গাজী সুলতান আহম্মেদ, এস এম লিয়াকত হোসেন, জলিল আহম্মেদ, এস এম জাহাঙ্গীর হাসান, এম এ ফয়সাল, সেলিম হায়দার, আকবর হোসেন, জর্দার ফারুক হোসেন, জয়দেব চক্রবর্তী, আজমাল হোসেন জুয়েল, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ আজিজুল ইসলাম, শেখ ইমরান হোসেন, বাবলুর রহমান, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হাসান এবং এম এম জামান।
সভায় উপস্থিত ছিলেন তালা ও পাটকেলঘাটায় কর্মরত শতাধিক সাংবাদিক। তারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে উপজেলা উন্নয়ন, সংবাদ পরিবেশ ও স্থানীয় প্রশাসনের কার্যক্রম নিয়ে হাবিবের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।

