Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে প্রথমবারের মতো তারেক রহমানের আগমন, বিএনপির সব প্রস্তুতি সম্পন্ন

যশোর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে প্রথমবারের মতো আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুল প্রত্যাশিত এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে তারেক রহমান সমাবেশে বক্তব্য রাখবেন। জনসভাকে সফল করতে জেলা বিএনপির পক্ষ থেকে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্থানীয় শ্রমিকরা জানান, নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ করার জন্য তারা নিরলসভাবে কাজ করছেন।

এছাড়া জেলা বিএনপি বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা, সমন্বয় বৈঠক এবং প্রচার কার্যক্রম চালাচ্ছে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “দলের মহাসচিব শুক্রবার রাতে চেয়ারম্যানের সফরসূচি আমাদের জানিয়েছিলেন। এরপর থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।