রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (রামপাল-মোংলা) বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সংখ্যালঘু বলে ভয় দেখিয়ে ভোটের রাজনীতি বন্ধ কারুন। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি, আর সেই শক্তিকে সঙ্গে নিয়েই সকল ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্নাসী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নেতা-কর্মীরা মুহূর্মূহুর স্লোগানে শত শত নেতা-কর্মীসহ নারীপুরুষ উপস্থিত হন।
মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজাহারুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও হাওলাদার জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান (তুহিন), সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু।
মল্লিকেরবেড় ইউনিয়ের সাবেক সভাপতি মো. আ. আলীম। বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের জানমাল, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পূর্ণমাত্রায় নিশ্চিত করা হবে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠা করে দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটানো হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য সকলের সহযোগীতা কামনা করছি।
জনসভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদুল ইসলামকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় কয়েক সহাস্রাধীক নারীপুরুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.