Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী-২: ড. আব্দুল মঈন খান জনসংযোগে ব্যস্ত, ভোটারদের কাছে ৫ বছরের সুফলের প্রতিশ্রুতি

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি 

নরসিংদী-২ (পলাশ) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

রবিবার বিকেল ২:৩০টায় পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন মাত্র ১ দিন, তবে তার সুফল পাবেন ৫ বছর। সাধারণ জনগণের প্রতি আহ্বান, আমরা সবাই নেতা, কোনো অন্যায়ের কাছে হার মানব না, কোনো অত্যাচারী স্বৈরশাসকের কাছে মাথা নত করব না। নরসিংদী-২ আসনের সকল জনগণকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন বলেন, “ড. আব্দুল মঈন খান সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। তিনি চরসিন্দুর ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, যেখানে গত ১৭ বছরে অন্যরা কোনো উন্নয়ন করেনি।”

চরসিন্দুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ জাকির হোসেন ভূইয়া জানান, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ১২ ফেব্রুয়ারি হবে আমাদের ঐতিহাসিক বিজয়ের দিন।”

পথসভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুমন ভূইয়া সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ধানের শীষের সমর্থকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।