শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু ও রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ নির্মাণ হলে গোয়ালন্দের মাটি সোনায় পরিনত হবে।
রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ কথা বলেছেন।
১ ফেব্রুয়ারী রবিবার বিকেলে উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ।
উজানচর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মৃধা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ চুন্নু মীর মালতের সঞ্চালনায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচারণায় ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত নেতৃবৃন্দদের কাছে আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু, জেলার পাংশায় পদ্মা ব্যারেজ, জেলায় বিশ্ববিদ্যালয়, আধুনিক হাসপাতাল, নদী শাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সর্বাত্মক চেষ্টা করব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.