Nabadhara
ঢাকাবুধবার , ১৩ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ উপহার বিতরণ করলেন জেলা প্রশাসক

MEHADI HASAN
অক্টোবর ১৩, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো শারদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ ১৩ অক্টোবর বুধবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭২ টি পুজা মন্ডপে এ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
   হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. অসীম সরকারের সভাপতিত্বে  ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী এ কে এম হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বশর খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম ফোরকান আলী, থানা অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ, টুঙ্গিপাড়া পুজা উদযাপন কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মন্ডল, সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল সহ অন্যান্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।