আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি সদর বাজারে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে মিছিল বের হয়, যা শ্লোগানসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নতুন নির্বাচনী অফিসের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি মাওঃ আবদুল হাই সঞ্চালনা করেন।
পথসভায় বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, ছাত্র শিবির নেতা আবু বক্কার সিদ্দিক এবং জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। বক্তারা উপস্থিত সবাইকে ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

