Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় হাতপাখার নির্বাচনী উঠান বৈঠক

খুলনা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনা-৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ তেরখাদায় নির্বাচনী উঠান বৈঠকে হাতপাখা প্রতীকে ভোট চেয়েছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা ইউনিয়নের আটলিয়া গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতিকে দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য থেকে মুক্ত করতে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।

ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা, ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হাতপাখা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা উপজেলা সভাপতি মুফতি ফয়জুল্লাহ ও সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ মহাসিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দ্বীনি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা ইমাম হুসাইন, এসকেন্দার, হাফেজ মাসুম বিল্লাল, আলহাজ্ব আনিছুর রহমান, মুহাম্মাদ ফরহাদ মোল্লা, জাহিদুল ইসলাম, হাবিবুল্লাহ শেখ, শরিফুল ইসলাম, মিরাজুল ইসলাম, মাওলানা আবুজর, আব্দুল মান্নান মোড়ল, মুফতি সাজ্জাদ, মুহাম্মাদ উজির আলী, জাহিদুল ইসলাম, আনসার আলী, হাফেজ মাহমুদ হাসান, মুরাদ হুমায়ূন কবির ও মুফতি মুহিব বিল্লাহসহ আরও অনেকে।

বৈঠকে বক্তারা আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।