রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-৪ আসনের দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন রোববার (১ ফেব্রুয়ারি) খুলনার দিঘলিয়া উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন।
তিনি এই অঞ্চলের জনগণের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, দাবি ও প্রত্যাশা শোনেন এবং সমাধানের অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ কর্মসূচিতে মাওলানা সাখাওয়াত হোসাইন বারাকপুর বাজার, কেবলঘাট বাজার, লাখোয়াটি বাজার, আজয়া বাজার, নন্দনপ্রতাপ বাজার এবং রাধামাধবপুরসহ বিভিন্ন কেন্দ্রীয় স্থান পরিদর্শন করে প্রচার মিছিল ও উঠান বৈঠক পরিচালনা করেন।
এছাড়া বারাকপুর ইউনিয়ন অফিসে দায়ীত্বশীল সমাবেশ শেষে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রচারে মিছিলও করেন।
এই গণসংযোগে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ও বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার শীর্ষ নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মকর্তারা। এ ছাড়া যুবশক্তি ও স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
মাওলানা সাখাওয়াত হোসাইন গণসংযোগ ও পথসভায় বলেন, “আমি আপনাদেরই সন্তান, এই জনপদে আমার বেড়ে ওঠা। আমাদের মানুষ অনেকদিন ধরে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এবার তারা সচেতন, এবার তারা সৎ ও যোগ্য নেতাকে নির্বাচন করবে।”
তিনি আরও বলেন, “শুধু কথার ফুলঝুরি নয়, আমি চাই এই জনপদে শান্তি ফেরাতে। চাঁদাবাজি, জুলুম, দুর্নীতি, মাদক ও শোষনমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। হযরত উমরের আদর্শকে অনুসরণ করে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”
মাওলানা সাখাওয়াত হোসাইন উল্লেখ করেন যে, এ অঞ্চলের বড় সমস্যা হলো নদী ভাঙ্গন। তিনি প্রতিশ্রুতি দেন যে নির্বাচিত হলে টেকশই বাঁধ নির্মাণের মাধ্যমে নদী ভাঙ্গন রোধে কার্যক্রম শুরু করবেন।
তিনি জনগণকে অনুরোধ করেন, “দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, যাতে বারবার অবহেলিত, নিগ্রহ ও বৈষম্যের শিকার খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) অঞ্চলের জনগণের সেবক হিসেবে কাজ করতে পারি।”

