বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দলের প্রার্থীতে বিজয়ী করার লক্ষ্যে বিএনপির প্রার্থী ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মৎস্যজীবী দলের পক্ষে বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়৷
এসময় উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে বিগত বিএনপির আমলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার উপজেলায় মিল্লাতের করা উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন নেতা কর্মীরা। এসময় সুযোগ সন্ধানী দলের খপ্পরে না পড়তে ভোটারদের প্রতি অনুরোধ করেন।
তাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.