গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের ধানের শীষ প্রতীকে পক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচার সভা ও গণসংযোগ করেছেন বরিশাল আইনজীবি ফোরাম ও আইজীবি সমিতির নেতৃবৃন্দ।
বিকেলে গৌরনদী উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রচার সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতারা টরকী বন্দরের বিভিন্ন গলি, টরকী বাসস্ট্যান্ড, গৌরনদী বাসস্ট্যান্ড এবং আগৈলঝাড়ার গৈলা ও সদরসহ এলাকায় গণসংযোগ চালিয়ে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল আইজীবি ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নাজিমুদ্দিন পান্না, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন, আইজীবি সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা রিয়াজ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান চোকদার, ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন মন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. শহীদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.