Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“এবারের নির্বাচন ইনসাফ ও পরিবর্তনের নির্বাচন”—তেরখাদায় মাওলানা সাখাওয়াত হোসাইন

রাসেল আহমেদ, খুলনা
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের তেরখাদা উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন। তিনি ঐক্যবদ্ধ ১১ দলীয় জোটের সমর্থনও পান।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে মাওলানা সাখাওয়াত হোসাইন সাচিয়াদাহ ইউনিয়নের কোদলা ও নলিয়ার চরে পৃথক মহিলা সমাবেশ, পদ্মবিলা বাজারে সমাবেশ, সাচিয়াদহ বাজারে গণসংযোগ ও প্রচার মিছিল, কুশলা চরপাড়ায় সমাবেশ এবং শেখপুরা ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, “এবারের নির্বাচন জনগণের অধিকার আদায়ের নির্বাচন। দেশের মানুষ সচেতন হয়ে উঠেছে এবং তারা আর প্রতিশ্রুতি দিয়ে বারবার ধোঁকা দেওয়ার নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না। এই নির্বাচন ইনসাফ ও পরিবর্তনের নির্বাচন। জনগণ আর কোনো মিথ্যা আশ্বাস বা প্রতারণার রাজনীতির শিকার হতে চায় না।”

তিনি আরও বলেন, “চাঁদাবাজি, দখলবাজি ও হাট-ঘাট দখলকারীদের ক্ষমতায় দেখতে জনগণ চায় না। আমি শুধু কথার ফুলঝুরি বা মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি। রূপসা-তেরখাদা-দিঘলিয়াকে চাঁদাবাজি, জুলুম, দুর্নীতি, মাদক ও শোষণমুক্ত একটি সুখী ও শান্তিপূর্ণ জনপদে রূপ দিতে চাই। আমি আপনাদেরই সন্তান এবং এই জনপদেই আমার বেড়ে ওঠা।”

মাওলানা সাখাওয়াত হোসাইন গণসংযোগ শেষে ভোটারদের উদ্দেশ্যে বলেন, “দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে খুলনা-৪ আসনের অবহেলিত জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাব।”

গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মো. রায়হান আলী, খুলনা জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, রূপসা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ যোবায়ের, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. রাসেল, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবুল হাসান, খেলাফত মজলিস মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, মুফতি মাহফুজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।