ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক সোমবার ফরিদপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে শক্তি ও শৃঙ্খলার মধ্যে ভোটারদের সমর্থন কামনা করেছেন।
ফরিদপুর-২ আসনের নগরকান্দা এম এন একাডেমি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘ ৫৪ বছর ধরে শাসনের নামে জনগণ শোষিত হয়েছে। ভোটারদের উপর যে কোনো ভয়ভীতি দেখানো হবে, তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে। তবে নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে প্রশাসনকে জনগণের কাছে জবাব দিতে হবে। জনসভায় তিনি ফরিদপুর-২ আসনের রিকশা প্রতীকের প্রার্থী শাহ আকরাম আলীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
দুপুরে তিনি ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আরেকটি জনসভায় অংশ নিয়ে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমানের পক্ষে ভোট চাইতে দেখা যায়। দুই জনসভাতেই নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.