জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, কালাই পৌরসভার সাবেক মেয়র ও কালাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলালকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে কালাই পৌরশহরের কৃষি ব্যাংকপাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লার মৃত তাইফুল ইসলাম তালুকদার খোকার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের বিরুদ্ধে জয়পুরহাট শহরের একটি নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ও আত্মগোপনে ছিলেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কালাই পৌরশহরের থানাপাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.