Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানাকে ইসলামী আন্দোলনের সমর্থন

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে সমর্থন দিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের চিতলমারী উপজেলার নেতাকর্মীরা।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় চিতলমারী উপজেলা সদরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক কর্মীসভায় দলটির নেতাকর্মীরা এ ঘোষণা দেন।

ইসলামী আন্দোলনের চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. কাজী আবুল কালামের সভাপতিত্বে বক্তারা বলেন, এ আসনে ইসলামী আন্দোলনের নিজস্ব কোনো প্রার্থী না থাকায় দলীয় আমির (চরমোনাই পীর) এর নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানাকে সমর্থন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ইসলামী আন্দোলনের চিতলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে আমরা স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা ভাইকে সমর্থন দিয়েছি। এ আসনে এখন থেকে ফুটবল প্রতীককে বিজয়ী করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি ডা. নাজমুল হুদাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।