Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে মোঃ তোজাম্মেল হোসেন নামে এক ইউনিয়ন পরিষদের সচিব ঘটনাস্থলেই নিহত হয়েছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সে চরপাকেরদহ ফকিরপাড়া গ্রামের মৃত অসি ফকিরের ছেলে। প্রত্যক্ষদর্শী ও ৬ নং ইউপি সদস্য রকি জানান,গত মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় তার কর্মস্থল ৭ নং সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে বালিজুড়ী বাজারে তার বাসায় আসার পথে পলিশা মোড়ের উত্তর পাশে চাঁন মিয়ার বাড়ির পাশে বিপরীত দিক থেকে আসা একটি হিরো  মোটরসাইকেল(জামালপুর – হ- ১১-৮০৪০) এর সাথে মুখমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলেই সচিব নিহত হয়।

ঘটনার পর চালক পালিয়ে যায়।সংবাদ পাওয়ার পর মাদারগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার সুমন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শণ করেন।মাদারগঞ্জ মডেল থানার ওসি ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন,নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। মোটরসাইকেল দু’ টি জব্দ করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, দুটি কন্যা সন্তান রেখে গেছেন।এই ঘটনায় তার পরিবারে শোকের মাতম চলছে।

তার অকাল মৃত্যুতে পরিবারের বুকফাঁটা আর্তনাতে ওই এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।কোন শান্তনাই তাদের আতর্নাত থামাতে পারছেনা। এলাকায় লোকদের মাঝে  শোকের ছায়া নেমে এসেছে।তার সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। লাশ তার বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।